Notices
12 Sept 2026
কান্তনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রেজিস্ট্রেশন উদ্বোধন ও কমিটি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম।
১১ সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে জনাব গাজী মাজহারুল আনোয়ার সাহেবের সভাপতিত্বে কান্তনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামের ও গ্রামের বাইরে থেকে আগত সকল শ্রেণী পেশার মানুষের সর্বসম্মতিক্রমে যে সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা নিম্নরূপ
১) রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
২) অনুষ্ঠান বাস্তবায়ন উপলক্ষে সংক্ষিপ্ত আকারে উপদেষ্টা কমিটি ও আহ্বায়ক কমিটি গঠন।
১) জনাব গাজী মাজহারুল আনোয়ার (প্রধান উপদেষ্টা)
এছাড়া অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্য যথাক্রমে -
২) জনাব আজহার আলী তালুকদার
৩) জনাব জামাল মন্ডল
৪) জনাব আহম্মাদ আলী মাস্টার
৫) জনাব আনোয়ার হোসেন মাস্টার (অবসরপ্রাপ্ত)
৬) জনাব খোশ মাহমুদ মাস্টার
৭) জনাব মন্জুর রাহী সরকার
আহ্বায়ক কমিটি
১) জনাব আলহাজ্ব আয়নুল হক মাস্টার (আহ্বায়ক)
২) জনাব মাহাবুবুল আলম সুরুজ মাস্টার (সদস্য সচিব)
খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে উভয় কমিটিকে প্রাণঢালা অভিনন্দন।
Eai notice er subject line bolo
10 Sept 2026
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি
কান্তনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
সকল প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।
চলুন, সবাই মিলে আমাদের প্রিয় বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলি।
